বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো ৯৭ নারী সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৫ জুন চট্টগ্রাম সাতকানিয়ায় পাসিং আউট শেষে তারা বিভিন্ন সীমান্তে ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, আগামী জুলাই মাসে আরো ১০০ জন নারীকে নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, ২০১৫ সালে এই ৯৭ জন নারী সদস্যকে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ প্রশিক্ষণ শেষে আগামী ৫ জুন থেকে তারা দায়িত্ব পালন করবেন।
টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা সেখানে তাদের পোস্টিং দেয়া হবে।’ এছাড়াও তারা বিজিবির গেটগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকায় নারী পাচারকারী ও চোরকারবারী আটক হলে বা সন্দেহ হলে সেখানে তল্লাশির ক্ষেত্রে বিজিবিকে বিব্রত অবস্থায় পড়তে হয়। এজন্য স্পর্শকাতর স্থানগুলোতে নারী সদস্যদের মোতায়েন করা হবে।
