অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন।
এর মধ্যে উন্নয়ন খাতে ২৮৭ কোটি ৫৪ লাখ টাকা এবং অনুন্নয়ন খাতে ৬৩৪ কোটি ৯৪ লাখ টাকা ধরা হয়েছে। বাজেটে এই মন্ত্রণালয়ের রাজস্ব আয় ধরা হয়েছে ৬৭৩ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকা।
২০১৫-১৬ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ২৫২ কোটি ৬২ লাখ টাকা এবং অনুন্নয়ন খাতের পরিমাণ ছিল ৫৫৫ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা। সব মিলিয়ে গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৮০৭ কোটি ৮৭ লাখ ৬৪ হাজার টাকা। অর্থাৎ এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ১১৪ কোটি ৬০ লাখ ৩৬ হাজার টাকা বেশি।
বাজেটে সমাজকল্যাণ, যুব প্রশিক্ষণ ও যুব পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও যুব উন্নয়ন খাতে চলমান বিভিন্ন প্রকল্পের জন্য ৮৬ কোটি ৩৮ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এই অর্থ ব্যয় করা হবে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ক্রীড়ার বিভিন্ন প্রকল্পের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে ৮১ কোটি ৮২ লাখ টাকা। এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প খাতে বাজেট ধরা হয়েছে ৭২ কোটি ৬৪ লাখ টাকা, গত বছরের তুলনায় যা ৪২ কোটি ৪৭ লাখ টাকা বেশি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির জন্য বরাদ্দ বেড়েছে। উন্নয়ন খাতে ২০১৫-১৬ অর্থ বছরে বিকেএসপির জন্য বরাদ্দ ছিল ৪১ কোটি ৬৬ লাখ টাকা, সেটি বেড়ে এবার ৭২ কোটি ৬৪ লাখ টাকায় দাঁড়িয়েছে।
উন্নয়ন খাতে গত অর্থবছরে বাজেট ছিল ১৫৮ কোটি ৮৩ লাখ টাকা। সেটি এবার বেড়ে ১৫৪ কোটি ৪৬ লাখ টাকায় পৌঁছেছে।
যেসব নতুন প্রকল্প নতুন অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো:
১. ভৈরবে আইভি রহমান স্টেডিয়াম নির্মাণ (৯ কোটি ১৮ লাখ টাকার প্রকল্প)।
২. কিশোরগঞ্জ জেলায় সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম উন্নয়ন (১৩ কোটি ৪৬ লাখ টাকার প্রকল্প)।
৩.নীলফামারি, নেত্রকোনা জেলা স্টেডিয়াম উন্নয়ন ও রংপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ (২১ কোটি ও ৪৫ কোটি টাকার প্রকল্প)।
৪. চট্টগ্রাম বিভাগীয় সদর সুইমিং পুল নির্মাণ (১১ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প)।
৫. কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম উন্নয়ন ও সুইমিং পুল নির্মাণ (১৬ কোটি টাকার প্রকল্প)।
৬. নাটোর ও গাইবান্ধায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ (৬ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্প)।
৭. প্রকল্প)। দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো সংস্কার ও উন্নয়ন (৪৩ কোটি ৭৩ লাখ টাকার প্রকল্প)।
৮.সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ (১৬ কোটি ২২ লাখ টাকার
