ভূঞাপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৬, ২১:৪২
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলো- উপজেলার বিলচাপড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে সাদিয়া (৪), আতিয়া (৩) ও মোতালেব হোসনের ছোট ভাই রহিজ উদ্দিনের মেয়ে মরিয়ম (৪)।
 
জানা গেছে, সাদিয়া, আতিয়া ও মরিয়ম বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পাশে খেলতে যায়। এ সময় পুকুরে থাকা একটি শ্যাম্পুর বোতল দেখে সবাই পুকুরে নেমে পড়ে। পরে স্থানীয়রা তিন শিশুকে পানিতে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুজ্জামান জুয়েল জানান, তিন শিশুকে হাসপাতালে আনার আগেই মৃত্য হয়।