গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একদিন আগে ডোবায় বালির নিচে চাপা পড়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান।
বুধবার দুপুরে স্কুল থেকে ফিরে সহপাঠীদের সঙ্গে জরুন পূর্বপাড়া খেলতে গিয়ে ডোবায় শ্রীবাস (১০) পড়ে যায় বলে জানিয়েছে তার বাবা নিরঞ্জন দাস। ডোবাটি বালি দিয়ে ভরাট করা হচ্ছিল বলে জানান তিনি।
আক্তারুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা শ্রীবাস চন্দ্র দাসকে ওই ডোবায় খুঁজতে শুরু করে। রাতে ডোবার প্রায় ১৫ ফিট ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
