চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্পিকার

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৪:২৯
 
জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন। 
স্পিকার আগামী ১০জুন চিকিৎসা শেষে ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
 
স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদের চিফহুইপ আ স ম ফিরোজ এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।