এবার আনুশকাকে 'গুডবাই' বিরাটের

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৫:৩০
ক'দিন আগে আনুশকা শর্মাকে নিয়ে গোপনে ডিনার ডেটে যান বিরাট কোহলি। আর এবার প্রেমিকাকে ‘গুডবাই’ বলতে বিমানবন্দরে হাজির হলেন ভারতীয় ব্যাটসম্যান। শুধু গুডবাই নয়; আনুশকাকে ‘গুডবাই কিস’ করেন তিনি।
 
এসব ছবি উঠে এসেছে ফটো-সাংবাদিকদের ক্যামেরায়। তবে তা নিয়ে কোনো অস্বস্তি নেই বিরাট বা আনুশকার।
 
বৃহস্পতিবার রাতে শুটিংয়ের জন্য বুদাপেস্ট উড়ে যান আনুশকা। আর তাকে গুডবাই বলতে সেখানে হাজির হন বিরাট। ব্যাস, বিরাট-আনুশকার বিমানবন্দরে যাওয়ার খবর পেতেই সেখানে হাজির হয়ে যায় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। দু’জনকে চোখের সামনে পেয়ে, উঠে যায় একাধিক ফটো। সূত্র- ইন্ডিয়া ডটকম।