কদিন বাদেই শুরু কোপা আমেরিকার শতবর্ষী আসর। টুর্নামেন্ট শুরুর আগে আরেকটা ধাক্কা খেল ব্রাজিল। ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন মিডফিল্ডার লুইস গুস্তাভ। এর আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন কাকা।
ভলফ্সবুর্গের এই মিডফিল্ডারের সরে দাঁড়ানোর অনুরোধ গত বৃহস্পতিবার মেনে নেয় ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, দলের সবাই গুস্তাভোর পাশেই আছে।
২৮ বছর বয়সী গুস্তাভোর বদলে দুঙ্গা দলে নিয়েছেন ব্রাজিলের হয়ে এখনও কোনো ম্যাচ না খেলা গ্রেমিওর মিডফিল্ডার ওয়ালাসেকে।
