বাজেটে খুশি বাফুফে

আপডেট : ০৩ জুন ২০১৬, ১৭:৪২
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে দেশব্যাপী বিদ্যমান জেলা স্টেডিয়ামসহ সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের অর্থ বরাদ্দের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
 
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগও ঢাকার বাইরে বিভিন্ন স্টেডিয়ামে আয়োজনের কথা বারবার বলে আসছিলাম। কিন্তু সমস্যা হলো অনেক স্টেডিয়ামেই নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। জাতীয় ক্রীড়া পরিষদ ও সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া বাফুফের পক্ষে  স্টেডিয়ামগুলোর সংস্কার কার্যক্রম হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা আশা করি সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো এবং দ্রুত স্টেডিয়ামগুলোর সংস্কার কার্যক্রম হাতে নেবে।’
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক 'বাংলাদেশ সুপার লিগ'-এর খেলা বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে সারাদেশে মোট ১০টি স্টেডিয়াম সংস্কার করতে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।