উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে জয় পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ। অষ্টম রাউন্ডের খেলা শেষে মিনহাজ ৮ খেলায় ৫ পয়েন্ট পয়েন্ট জিয়ার।
মিনহাজ চিনের ফিদে মাস্টার ঝি ইউয়িকে পরাজিত করেন। চতুর্থ জয়ে ২৩তম স্থানে আছেন এই আন্তর্জাতিক মাস্টার।
তবে হেরে গেছেন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন। ৮ খেলায় তার পয়েন্ট ২.৫। মহিলা বিভাগে শিরিন স্বাগতিক উজবেকিস্তানের শাপারোভা সিতোরার কাছে হেরে যান। ৩০তম স্থানে আছেন বাংলাদেশের এই মহিলা ফিদে মাস্টার।
