বাজেট যুব ও জনবান্ধব যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব-শান্তির দর্শন “জনগনের ক্ষমতায়ন” বাস্তবে রূপ পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
শুক্রবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যেগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন বিশ্ব নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগনের ক্ষমতায়ন’ এর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রকৃত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার অর্জিত হয়েছে।
সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহম্মেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ডঃ আহম্মেদ আল কবির, সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারন সম্পাদক আসাদুর রহমান, সভা পরিচালন করেন সিলেট মহানগর যুবলীগ আহ্বায়ক সেলিম আহম্মেদ।
