'বাজেটে বিএনপি গৎবাঁধা প্রতিক্রিয়া জানিয়েছে'

আপডেট : ০৩ জুন ২০১৬, ২২:৫৩
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন , 'বিএনপি অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য না শুনে অন্যান্য বছরের মত একই ভাষায় গৎবাঁধা প্রতিক্রিয়া জানিয়েছে।'
 
বিএনপি নেতাদের বাজেট দেখে গঠনমূলক সুলোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'বাজেট পেশ করলেই বিএনপি একধরনের সুশীলদের মত 'উচ্চাভিলাষী বাজেট বলে সমালোচনা করেন।' গত সাত বছর ধরেই উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়িত হচ্ছে এবং এবছরও হবে বলে জানান তিনি।
 
হাছান মাহমুদ শুক্রবার বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ঢাকা রিপোর্টার্রস ইউনিটির গোল টেবিল মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কেএম আব্দুল মোমেন ।
হাছান মাহমুদ বলেন, বাজেট পেশ করার আগেই বিএনপি প্রতিক্রিয়া লিখে রেখেছে। বিগত বছরগুলোর মত একই ভাষায় শব্দ চয়ন করে গৎবাঁধা বক্তব্য দিয়েছে। তিনি বলেন, 'উচ্চভিলাষ না থাকলে দেশের দ্রুত অগ্রগতি সম্ভব হতো না।'