নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান উল্টে নিহত ২

আপডেট : ০৪ জুন ২০১৬, ১০:৩০
 
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাভার্ডভ্যান উল্টে দুইজন নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দড়িয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
 
সোনারগাঁও থানার ওসি মনজুর কাদের জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
 
আহত এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
 
ওসি আরো বলেন, ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। গাড়ির নিচে আরো বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
 
ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।