ইরানের চাবাহার বন্দর উন্নয়নের চুক্তি সম্পাদনের পর এবার বাংলাদেশের একটি বন্দর উন্নয়নে কাজ করতে চায় ভারত। দেশটির ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে এবং নৌপরিবহন মন্ত্রী নিতিন গাদকারী শুক্রবার ভারতের গণমাধ্যমকে এ কথা জানায়।
বিজনেজ স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে ভারতের নৌমন্ত্রীর বরাত দিয়ে জানায়, বর্তমানে নৌ পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের একটি সমুদ্রবন্দর উন্নয়নের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছে। বাংলাদেশ সরকারও বিষয়টিতে আগ্রহ দেখিয়েছে।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানায় মন্ত্রণালয়।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানায়, চাবাহার বন্দরের পর এবার বাংলাদেশের পায়রা বন্দর উন্নয়নে কাজ করতে চায় ভারত। মন্ত্রীর বরাত দিয়ে তারা জানায়, বন্দর পরীক্ষা করে দেখার জন্য ভারতের একটি দল বন্দরে গিয়েছে। বিজনেজ স্ট্যান্ডার্ড ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
