আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'সামাজিক অস্থিরতার কারণেই নির্বাচনে সহিংসতা ঘটছে।' শনিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সামাজিক অস্থিরতা দূরীকরণে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সামাজিক অস্থিরতা দূর করতে পারলে ভবিষ্যতে আর কোনো সময় এ ধরণের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটবে না বলে আমি বিশ্বাস করি।
