কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কলম্বিয়ার জয়

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৪:৫৫
 
হামেস রদ্রিগেজ ও ক্রিশ্চিয়ান সাপাতার গোলে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে শুভসূচনা করেছে কলম্বিয়া।
 
প্রথমবারের মত দক্ষিণ আমেরিকার বাইরে হচ্ছে কোপা কাপ। যুক্তরাষ্ট্রে এই আয়োজন নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা থাকলেও ম্যাচে ২-০ গোলের হার দিয়ে আসর শুরু করল স্বাগতিকরা।
 
কয়েক দিন আগে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের শুরুর একাদশেই আস্থা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। তবে তার এই দল ২০০১ সালের শিরোপা জয়ী কলম্বিয়ার বিপক্ষে খুব কমই সুযোগ তৈরি করতে পারে।
 
অন্যদিকে গত বুধবার হাইতিকে ৩-১ গোলে হারানো কলম্বিয়া হামেসের নেতৃত্বে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে। ফলে দ্রুতই এগিয়ে যায় তারা। ম্যাচে যুক্তরাষ্ট্র দুইবার গোলের সুযোগ সৃষ্টি করলেও আক্রমণভাগের ব্যর্থতায় গোল হয়নি। শেষ পর্যন্ত কলম্বিয়ার কাছে ২-০ গোলের হার নিয়েও মাঠ ছাড়ে তারা। বিডি নিউজ।