জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজার এলাকা থেকে দেড় টন ভারতীয় জিরা আটক করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক হয়েছেন। জিরা বহন কাজে ব্যবহৃত পিকাপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ অভিযান চালায় মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শনিবার বকশিগঞ্জ থানা পুলিশ আটকদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এরা হলেন, কুড়িগ্রামের বাসিন্দা মো. তাহের আলী (২৬) ও পিকাপ চালক মো: হোসেন আলী (২২)।
অভিযান পরিচালনাকারী ব্যাটালিয়ানের এসআই হাফিজুর রহমান জানান, রাজিবপুর রৌমারি সীমান্ত দিয়ে এক হাজার নয় শ কেজি মূল্যমাণের জিরা পাচার হয়ে আসছিলো। আটকদের থানায় সোপর্দ করে মামলা হয়েছে।
