‘সহিংসতার জন্য নির্বাচন কমিশনই দায়ী’

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৭:৩২
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য নির্বাচন কমিশন ও সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি।
 
তিনি বলেন, এই ইসি ও সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন পুরোপুরি অসহায়। কার্যত তাদের কোনো নির্বাচনী কোনো ভূমিকা নেই।