উজবেকিস্তানে দাবায় মিনহাজ ২১ ও শিরিন ২৯

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৬:৫০
উজবেকিস্তানে এশিয়ান একক দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ২১তম ও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ২৯তম হয়েছেন। শুক্রবার নবম ও শেষ রাউন্ডে চীনের গ্র্যান্ডমাস্টার বাই জিনশির সঙ্গে ড্র করেন মিনহাজ।
 
আর মেয়েদের বিভাগে ইরাকের মহিলা আন্তর্জাতিক মাস্টার আল-রুফাইয়ে ইমান হাসান মুহাম্মদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন শিরিন।
 
মিনহাজ চার জয় ও তিন ড্রয়ে পাওয়া সাড়ে ৫ পয়েন্ট নিয়ে পুরুষ বিভাগে ২১তম হন। আর দুটি করে জয় ও ড্রয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে মহিলা বিভাগে ২৯তম হন বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা।