রেকর্ডের সামনে দাঁড়িয়ে সেরেনা উইলিয়ামস

আপডেট : ০৪ জুন ২০১৬, ১৭:৫৬
অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।  ফ্রেঞ্চ ওপেনের এবারের শিরোপা জিতলে টেনিসের নারী বাছাইয়ের শীর্ষ এ তারকা ধরে ফেলবেন সর্বোচ্চ ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জার্মান তারকা স্টেফি গ্রাফকে।
 
এর আগে সেমিফাইনালে কিকি বার্টেনসকে ৭-৬ ও ৬-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা।  রোঁলা গ্যারোতে প্রথম সেটে তিনি লড়াই করলেও দ্বিতীয় সেটে সহজ জয়ই পান। ফাইনালে সেনেরা লড়বেন গারবিয়েন মুগুরুজের বিপক্ষে।  এই ম্যাচ জিতলেই হয়ে যাবেন সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ীদের একজন।
 
গত বছর উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মহিলা সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেরেনা। কিন্তু গতবারের ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনে তিনি শিরোপা জিততে পারেননি।
 
এর আগে নিজের ক্যারিয়ারে ২৬ বারের মতো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠেন সেরেনা। আর এবার কোনো অঘটন না ঘটলে ফর্ম বিচারে এ ফাইনালে শিরোপা জিততে চলেছেন সেরেনা। আর তাতে স্টেফি গ্রাফের নামের পাশে নিজের নাম লেখানোর দারুণ সুযোগ থাকছে তার।