আন্তর্জাতিক মানের বিভিন্ন ডিজাইন ও রঙের টি-শার্ট পড়তে সাচ্ছন্দ্যবোধ করে এখনকার তরুণরা। এখন বাংলাদেশে সম্পূর্ণ নিজস্ব ডিজাইন ও তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে বিদেশি মানের টি-শার্ট তৈরি করছে দেশীয় ব্র্যান্ড টপ গিয়ার বাংলাদেশ।
২০১৩ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি মাত্র দুই বছরের মাঝে মানসম্পন্ন টি-শার্ট তৈরী করে জায়গা করে নিয়েছে দেশীয় বাজার সহ ক্রেতাদের মনে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানের দুই কর্ণধার মো. আতিক এবং আবু রুশদ মোহাম্মদ সাদিক বলেন, ‘বর্তমানে তরুনরা টি-শার্টকে তাদের পছন্দের পোশাক হিসেবে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সেদিকটা চিন্তা করে সমসময় আমরা আমাদের ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ এ তরুণদের জন্য দিয়ে বিদেশি মানের টি-শার্ট তৈরী করছি আমরা।’
