সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন রুটে বিআরটিসির আরো সাড়ে ৪৫০ বাস চলাচল করবে। একইসঙ্গে আগে থেকেই যেসব বিআরটিসি বাস চলছে সেগুলোও চালু থাকবে।’
শনিবার দপুরে বিআরটিসির জেয়ার সাহরা বাস ডিপোতে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ ঘোষণা দেন।
বিআরটিসি বাস চালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, গাড়ির কোনো এসি, ফ্যান কিংবা অন্য কোনো কিছু নষ্ট হলে সঙ্গে সঙ্গে তা ঠিক করার ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে কেউ কোনো গাফলতি করলে তাদের অভিযোগ গুলো সরাসরি মন্ত্রণালয়ে চলে যাবে।
তিনি বলেন, বিআরটিসির গাড়ি পরিষ্কার দেখতে চাই। দাদার আমলের পর্দা সরিয়ে নতুন পর্দা লাগান। এ রকম শুভঙ্করের ফাঁকি দিলে চলবে না। বিআরটিসির বাস লিজ নিয়ে কোথায় থেকে কোথায় চলে আমি তার খোঁজ রাখছি।
