রবিবার বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে ঢাকা সাইক্লিং ক্লাবের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষে সাইকেল র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর অংশ হিসেবে শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে দিবসটি পালন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সাইকেল র্যালির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাইকেল র্যালীর উদ্বোধন করেন এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান এ আর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাইক্লিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কহিনুর। আরো উপস্থিত ছিলেন ঢাকা সাইক্লিং ক্লাবের সহ সভাপতি ইকরাম উজ্জমান, শেখ বাহাউদ্দিন রিটু, আরিফ আহমেদ, উপদেষ্টা যুবায়ের ইউসুফ ও সাধারণ সম্পাদক রবিউল হাসান মনাসহ অন্যান্যরা।
রবিবার সকালে উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে সাইকেল র্যালিটি টাঙ্গাইলের ভুয়াপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। চলার পথে সাইক্লিস্টরা বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করবেন।
কর্মসূচির অংশ হিসেবে পর দিন সোমবার সকালে টাঙ্গাইল ভুয়াপুরের ইসমাইল খা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জাতের দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগেন ঢাকা সাইক্লিং ক্লাবের কর্মকর্তারা ও ইসমাইল খা কলেজের প্রিন্সিপাল আব্দুস সাত্তার খাঁ সহ অন্যান্যরা।
