প্রয়াত বক্সিং গ্রেট আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সর্বকালের সেরা এ বক্সারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবামা বলেন, চ্যাম্পিয়ন আলী কেবলমাত্র রিং-এ নয় বাইরেও সত্যের জন্য লড়াই করেছেন।
যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ দিন যাবত পার্কিনসনের সঙ্গে লড়াই শেষে শুক্রবার বিকেলে শেষ নি:শ্বাস ত্যাগ করা সাবেক এ হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন এমন এক ব্যক্তি যিনি আমাদের জন্য লড়াই করেছেন।
ওবামা বলেন, রিং এর বাইরের লড়াই তাকে খেতাব হারাতে হয়েছে, হেনস্থা হতে হয়েছে। যে কারণে ডান-বামে তার অনেক শত্রু সৃষ্টি হয়েছে, এমনকি তাঁর জেলে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু তিনি নিজের অবস্থানে ছিলেন অবিচল। এবং তাঁর বিজয় আজকের আমেরিকা তৈরিতে সহায়ক হয়েছে। এএফপি।
