সমস্যায় পড়তে যাচ্ছেন গতি দানব জ্যামাইকার উসাইন বোল্ট। এমনকি ২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত অলিম্পিকের রিলে দৌঁড়ের স্বর্ণ পদকও ফিরিয়ে দিতে হতে পারে তার।
গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, বেইজিং অলিম্পিকে ৪ মিটার রিলেতে তার সঙ্গী নেস্তা কার্টারের রক্তের এ স্যাম্পলে মিথাইলহোক্সানামিন নামে নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে। যদি তার রক্তের ‘বি’ স্যাম্পলেও ঐ নিষিদ্ধ বস্তুটি পাওয়া যায়, তবে শাস্তির মুখে পড়তে হতে হবে বোল্টকে।
বেইজিং অলিম্পিকে ৪’ মিটার রিলেতে বোল্টের সঙ্গী ছিলেন কার্টার, মাইকেল ফ্রেটার ও আসাফা পাওয়েল। বোল্ট-কার্টার-ফ্রেটার-পাওয়েলের স্বর্ণ হারানোর ব্যাপারে কোন মন্তব্য করেননি জ্যামাইকার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল ফেনেল।
তবে কথা বলেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ। তিনি বলেন, রিও অলিম্পিক থেকে ডোপারদের দূরে রাখতেই এমন ব্যবস্থা। এজন্য আবারো রক্তের নমুনা পরীক্ষার সিদ্বান্ত নেয়া হয়েছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ২০০৪ সালে মিথাইলহোক্সানামিনকে নিষিদ্ধ ঘোষণা করে। এএফপি।
