রাজধানীর গেন্ডারিয়া ও পল্লবীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— গেন্ডারিয়ার রতন খানের ছেলে নবীন খান (২৬) ও মিরপুর ১২ নম্বর সেকশনের আবুল কালামের ছেলে মৃদুল হাসান (১২)। শনিবার সকালে এবং গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নবীন খান কদমতলীর মুরাদপুরের মদিনা ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতেন। শনিবার সকালে নবীন গেন্ডারিয়া ডিআইটি প্লটে রশিদ মেম্বারের বাড়িতে মোটর লাগানোর সময় বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল সোয়া নয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃদুলের বাবা আবুল কালাম জানান, তিনি নিজেই একজন ইলেকট্রিক মিস্ত্রী। তার ব্যবহূত যন্ত্রপাতি নিয়ে ছেলে খেলা করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। মৃদুল মিরপুরের বিজিএম উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
