পৃথিবীতে কত কিছুরই না প্রতিযোগিতা হয়, তাই বলে কবর খনন প্রতিযোগিতা! হ্যাঁ প্রথম বারের মতো এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মোট ৩৬ জন প্রতিযোগী।
প্রতিযোগীরা দুই জনের একটি দল গঠন করে কবর খুঁড়তে শুরু করেন। নিয়ম করা হয় সবচেয়ে বেশি সংখ্যক কবর খননকারী দলকেই বিজয়ী ঘোষণা করা হবে। তবে এর সাথে শর্ত জুড়ে দেয়া হয়েছে, কবরগুলো দেখতে আকর্ষণীয়ও হতে হবে। এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতা থেকে নির্বাচিতরা অন্য অঞ্চলের বিজয়ীদের সাথে চূড়ান্ত প্রতিযোগিতায় নামবেন। মূলত কবর খননই যাদের পেশা তাদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬৩ বছর বয়সী জ্যানোস জোনাস বলেন, এই প্রতিযোগিতার জন্য আমাদের কারো বিশেষ কোনো প্রস্তুতি নিতে হয়নি। কারণ এটা আমাদের নিত্যদিনের কাজ।-এপি
