রাজধানীর পূর্ব রামপুরায় বাংলালিঙ্কের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে মোবাইল সিমকার্ড ও দুই হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার বিকেল ৩টার দিকে পূর্ব রামপুরায় সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিক্রয় প্রতিনিধি শঙ্কর রায়কে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ছিনতাইকারীরা বিক্রয় প্রতিনিধির বাম উরুতে পিস্তল ঠিকিয়ে গুলি করে তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে বাংলালিঙ্কের সিমকার্ড ও দুই হাজার টাকা ছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
