প্রীতি ম্যাচে ফ্রান্স ও জার্মানির জয়

আপডেট : ০৫ জুন ২০১৬, ১৯:০৬
কড়া নাড়ছে ইউরো চ্যাম্পিয়নসশিপের আসর। আর পাঁচ দিন পর ১০ জুন মাঠে গড়াচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর। তার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠেছে ফ্রান্স ও জার্মানি।
 
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ইউরোর আয়োজক ফ্রান্স। অন্যম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-০ গোলে জয় পায় জার্মানি।
 
অলিভার জিরুদের জোড়া গোল ও লরেন্ট কোসিলিনির একটি গোলে স্তেদে সেইন্ট-সেমিফোরিনে দারুণ জয় তুলে নেয় দিদিয়ার দেশাম্পের অধীনে ফ্রান্স। আর ভিলতেস-অ্যারিনাতে ম্যাচের ৩০ মিনিট ল্যাঙ্গের আত্মঘাতি গোলে এগিয়ে যায় জার্মান। তবে থমাস মুলারের ৬৩ মিনিটের গোলে হাঙ্গেরির বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জোয়াকিয়াম লো’র শিষ্যরা।
 
এবারের ইউরো আসরে খেলার সুযোগ হারিয়েছে নেদারল্যান্ডস। তবে নিজেদের শেষ দুটি প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে ডাচরা।