বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত কমিটি বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ২১টি কমিটির ১৮টির চেয়ারম্যান চূড়ান্ত করেছে। রবিবার এক সভায় এগুলো চূড়ান্ত করে বাফুফে।
এরমধ্যে জেলাভিত্তিক ফুটবলের (ডিএফএ) দায়িত্ব নিজেই নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এছাড়া বাফুফের মার্কেটিং ও ন্যাশনাল টিমস কমিটির দায়িত্ব নিয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। দুই জায়গায় তার সঙ্গে কো-চেয়ারম্যান হিসেবে থাকছেন আরেক সহ-সভাপতি তাবিথ আওয়াল।
