নিউজিল্যান্ডের রাউল আইল্যান্ডের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
সোমবার বাংলাদেশ সময় সকাল আটটা ৩৫ মিনিটে রাউল আইল্যান্ডের ১৪৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
