সিরিয়ার আলোপ্পোয় বিমান হামলায় নিহত ৫৩

আপডেট : ০৬ জুন ২০১৬, ১১:৪৭
 
সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এর আগে বিদ্রোহীদের হামলায় সিরিয়ান সরকার নিয়ন্ত্রিত এলাকায় ৮ জন মারা গেলে তার জবাবে আসাদ বাহিনী আলোপ্পোতে প্রবেশ করে এ হামলা চালায়।
 
২০১৪ সালের আগস্টের পর এবারই প্রথমবারের মতো আলেপ্পোতে নতুন করে বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, বেশ কয়েকটি ব্যারেল বোমা, তেলের ড্রাম, বিস্ফোরক ও সার্পনেল সমৃদ্ধ সিলিন্ডার ফেলা হয়েছে সামরিক হেলিকপ্টার থেকে। এ ছাড়া বিদ্রোহীদের হামলায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় আরও ৮ জন নিহত হয়েছে।
 
রবিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ৪০টি বিমান হামলা করেছে রাশিয়া ও আসাদ বাহিনী। সিরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, সরকারি বাহিনীর হামলার আগে বিদ্রোহীরাই আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় মর্টার হামলা চালিয়েছে। বিদ্রোহীদের মিসাইলে হামাদানিয়াহ এবং মিদান অঞ্চলে বেশ কয়েকজন আহত হয়েছে। আল-জাজিরা।