প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করবেন খালেদা জিয়া

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৪:২৪
 
প্রথম রমজানে এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আমন্ত্রণে রাজধানীর উস্কাটন লেডিসক্লাবে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 
 
আগামী ১১ জুন রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৪নম্বর হলে বেগম খালেদা জিয়া রাজনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন। 
 
এছাড়া তিনি পর দিন ১২ জুন একই স্থানে বিশিষ্ট সাংবাদিকসহ পেশাজীবী এবং ১৩ জুন বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতারের আয়োজন করেছেন। ইতিমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। 
 
এছাড়া ৯ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সুপ্রীম কোর্ট মিলনায়তনে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 
 
এছাড়াও খালেদা জিয়া ঢাকা মহানগরসহ ২০ দলীয় জোটের বিভিন্ন ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।