আদালত অবমাননা: দুই সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল

আপডেট : ০৬ জুন ২০১৬, ১২:২৬
দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে মারাত্মকভাবে আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবার বিষয়ে আদালতের আদেশ না মানায় স্বাস্থ্য ও সড়ক পরিবহন সচিবসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে আদালত।
 
আজ সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
 
আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী শারমিন আক্তার ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 
আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।