ধোবাউড়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৩:০৩
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী।
 
রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দর্শা দগদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, আট বছর আগে মানিকগঞ্জের মোহাম্মদ আলীর (৩৮) সঙ্গে ধোবাউড়া উপজেলার নগদাপাড়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে চম্পা (২৭) বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে মোহাম্মদ আলী স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির পাশে বসবাস শুরু করেন। কিছুদিন পরেই চম্পা জানতে পারে তার স্বামী একাধিক বিয়ে করেছেন। পারিবারিক কলহের মধ্যেই তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু পারিবারিক কলহ থেমে থাকেনি। এর জেরে রবিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামী মোহাম্মদ আলী বালিশ চাপা দিয়ে স্ত্রী চম্পাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।