আড়াইহাজারে নির্বাচনী সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৩:০৪
 
আড়াইহাজারে নির্বাচনী সংঘর্ষে আহত মনির হোসেন (৩৪) মারা গেছেন। সোমবার সকালে ঢাকার ধানমন্ডি কিডনী হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষিপুরা গ্রামের করিমের ছেলে। 
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ২৮ মে আড়াইহাজার উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন খাগকান্দা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সম্ভুপুরা  কেন্দ্রে মেম্বার প্রার্থী মোতালেব ও জাকিরের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মনির হোসেনসহ অন্তত ১০জন আহত হন। আহত মনিরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান। 
 
তার মৃত্যুর পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।