একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার মীর আহম্মদ বিন কাসেম।
সোমবার মীর কাসেমের আপিল আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মীর আহম্মদ বিন কাসেম বলেন, আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাইনি। পূর্ণাঙ্গ অনুলিপি পেলেই রিভিউ পিটিশন দাখিল করব।
তিনি জানান, রিভিউ পিটিশন দাখিলের পর শুনানির জন্য আমরা যাবতীয় প্রস্তুতি নেব।
