রোজা পালন করতে দেশে ফিরছেন ইউসুফ পাঠান

আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:৫৯
পরিবারের সঙ্গে রোজা পালন করতে দেশে ফিরে যাচ্ছেন আবাহনীর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সিসিএসকে হারিয়ে আবাহনী সুপার সিক্স নিশ্চিত করার পর এই কথা জানিয়েছে ক্লাবটির এক কর্মকর্তা।
 
আবাহনীর কর্মমর্তা শেখ মামুন জানান, ইউসুফ পাঠান দুই ম্যাচ খেলতে এসেছিলেন। প্রথম ম্যাচে ৬০ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন তিনি। তাকে দলে থেকে যেতে অনুরোধ করেছিল আবাহনী। তবে ইউসুফ পাঠান জানিয়েছেন, রমজান মাসে তিনি  ও তার ভাই ইউসুফ পাঠান বাবার নির্দেশে রমজান মাসে লিগ বা এই ধরণের খেলাধুলা থেকে বিরত থাকেন। পরিবারের সবাই একসঙ্গে রমজান মাসে সিয়াম সাধনা করেন তারা। মঙ্গলবার ভোরেই দেশে ফিরবেন তিনি।
 
উল্লেখ্য, ইউসুফ পাঠানের পরিবর্তে আবাহনীতে আসবেন জসপাল শর্মা।