মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০১৬, ১০:১১
মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সোমবার রাতে মসজিদে নববীতে ঈশা ও তারাবিহ আদায়ের পর বোন শেখ রেহানাসহ সফরসঙ্গীদের নিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর কবর জিয়ারতে যান প্রধানমন্ত্রী।
 
জিয়ারতের আগে প্রধানমন্ত্রী রওজা শরীফে দু’রাকাত নামাজ আদায় করেন। পরে তিনি মোনাজাতে অংশ নেন।
 
সোমবার বেলা ১১টার পর জেদ্দা থেকে বিশেষ প্লেনে মদিনায় আসেন প্রধানমন্ত্রী। মদিনায় তিনি মসজিদের নববীর পাশে হিল্টন হোটেল ওঠেন। তিনি মসজিদে নববীতে যোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। প্রথম রোজার ইফতারও তিনি মসজিদের নববীতে করেন।
 
এর আগে সৌদি আরব পৌঁছে পবিত্র ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সরকারি এ সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।
 
বৈঠকে তাদের মধ্যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, দ্বি-পক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন প্রকল্পে সৌদি সহযোগিতা বাড়ারো এবং হজ ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।