যৌনকর্মে রাজি না হওয়া ১৯ নারীকে পুড়িয়ে হত্যা আইএসের

আপডেট : ০৭ জুন ২০১৬, ১২:০৪
 
যৌনকর্মী হিসেবে কাজ করতে রাজি না হওয়ায় ১৯ জন কুর্দি নারীকে জ্যান্ত পুড়িয়ে মারল ইসলামিক স্টেট (আইএস) নামে পরিচিত আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী। দীর্ঘ দু’বছর ধরে আইএসের দখলে থাকা ইরাকের উত্তরে অবস্থিত মসুল শহরে এ ঘটান ঘটে বলে জানায় ডেইলি মেইল।
 
এর আগেও আইএসের হাতে বহু নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রকাশ্য শিশুকে বুকের দুধ খাওয়ানের দায়ে এক মা কে হত্যা করেছিল আইএসের নারী গোষ্ঠী। এ ছাড়াও যৌনতার জন্য নির্মম অত্যাচার এবং যৌন লালসা চরিতার্থ করার পর আইএসের কবলে থাকা নারীদের বিক্রি করে দেয়ার মতো ঘটনাও ঘটেছে আইএস অধ্যুষিত এলাকায়। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল যৌনদাসী হতে না চাওয়া ১৯ জন নারীকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা।
 
জানা গেছে, ওই ১৯ জন নারী যৌনকর্মে অংশ নিতে না চাইলে তাঁদের প্রথমে একটি লোহার খাঁচায় বন্দি করা হয়। এরপর আগুন লাগিয়ে দেয়া হয় সেই খাঁচায়। এই সমগ্র প্রক্রিয়াটিই হয়েছে প্রকাশ্য দিবালোকে। ডেইলি মেইল।