নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ১১ জুলাই দিন ধার্য করে দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
জানা গেছে, মঙ্গলবার মামলাটিতে চার্জ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময় আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১১ জুলাই দিন ধার্য করেছেন।
এ মামলায় গত বছর ৩১ নভেম্বর বিচারিক আদালতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন ।
