ফরিদপুর সদরে হত্যা ও ধর্ষণ মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফজলুর রহমান এই আদেশ দেন।
আসামি মিজানুর রহমান (৩১) ফরিদপুর সদরের বিলভরা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১১ ডিসেম্বর বিকালে আকলিমা নামের এক তরুণীকে সদর উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভরা গ্রামে নিয়ে যায় মিজানুর। সেখানে একটি বাগানে ঐদিন রাতেই তাকে ধর্ষণ ও হত্যা করে লাশ কুয়ায় ফেলে দেয়। পরদিন দুপুরে পুলিশ আকলিমার লাশ উদ্ধার করে।
এই ঘটনায় সদর থানার এসআই আব্দুল জলিল মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।
