খুলনার মেয়র মনিরুজ্জামানের বরখাস্তের আদেশ স্থগিত

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৩:৪৩
 
খুলনার মেয়র মনিরুজ্জামান মনির বরখাস্তের আদেশ ছয়মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
 
নাশকতার মামলায় মনিরুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর খুলনার সিটি করোপরেশনের মেয়রের পদ থেকে গত বছরের ২ নভেম্বর বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
 
আবেদনের পক্ষে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে আদালত উপরিউক্ত আদেশ দেয়।