বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কেন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়ার নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিব আল জলিলের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ৩ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র্রসচিব, পাসপোর্টে অধিদফতরের মহাপরিচালককে এই রুলের জবাব দিকে বলা হয়েছে।
গত বছরের ১০ ডিসেম্বর মেশিন রিডেবল পাসপোর্ট চেয়ে পাসপোর্ট অধিদফতরে আবেদন করেন রুহুল কবির রিজভী। ৩১ ডিসেম্বর তার পাসপোর্ট দেয়ার কথা ছিল। কিন্তু পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরও পাসপোর্ট না পাওয়ায় গত ২৯ মে তিনি হাইকোর্ট রিট দায়ের করেন।
আবেদনের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেন।
