রাজধানীতে অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৪:৪৯
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এসব তথ্য জানান।
 
তিনি জানান, রজমান ও ঈদ উপলক্ষে রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পর থেকে লোকদের বাঁচাতে অভিযান চলছে। এরই অংশ হিসেবে আটজনকে আটক করা হয়েছে।