লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একাধিক ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘রাজু একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে। ফের আরো একটি মাদক মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
