জার্মানিতে ক্রিকেট জনপ্রিয় করে তুলছেন শরণার্থীরা

আপডেট : ০৭ জুন ২০১৬, ১৬:৩৬
জার্মানিতে সাম্প্রতিক সময়ে শরণার্থীদের প্রবেশ খুব বেড়ে যাওয়ার পর থেকে সেখানে ক্রিকেট খেলা জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট ফেডারেশন। এর আগে জার্মানিতে ক্রিকেট কখনোই খুব জনপ্রিয় খেলা ছিল না।
 
কিন্তু গত তিন বছরে জার্মানিতে নিবন্ধিত ক্রিকেটারের সংখ্যা পনেরোশো থেকে বেড়ে এখন পাঁচ হাজার হয়েছে। দেশটিতে পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীরাই এই সংখ্যা বাড়িয়ে দেয়ার মূল কারণ। আর এই বিষয়টিকে শরণার্থীদের জন্য একটি ইতিবাচক দিক বলে উল্লেখ করেছেন জার্মানির কর্মকর্তারা। বিবিসি।