গাইবান্ধার গোবিন্দঞ্জের মহিমাগঞ্জ বাজারে আলোচিত ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ জঙ্গি সদস্যকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তদন্তকারী কর্মকর্তা মাহাবুব হোসেন এই হত্যা মামলায় গ্রেফতারকৃত আব্দুল আল মাসুদ, আতিকুর রহমান, ইউসুফ উদ্দিন সাত্তার ও নজির হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এসএম তাসকিনুল হক তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে নজির হোসেনকে সোমবার ফুলছড়ির চর থেকে গ্রেফতার করা হয়। অন্য তিনজনকে জেলা হাজতে থাকায় তাদের শ্যোন এরেস্ট দেখানো হয়।
উল্লেখ্য, গত ২৫ মে মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ প্রামাণিককে কুপিয়ে হত্যা করে।
