ঠাকুরগাঁওয়ে নিম্ন মানের বীজ প্রক্রিয়াজাতকরণ করে নকল প্যাকেটে বিক্রয় করার অপরাধে বীজ জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালাত।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও কালীবাড়ি বাজারের স্বৃতি বীজ ভাণ্ডার ও গোবিন্দনগর বাবুলের মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী ও এনডিসি আব্দুল মোমেন সাংবাদিকদের নিয়ে অভিযান পরিচালনা করে স্মৃতি বীজ ভাণ্ডারের মালিক মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করে।
