প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন দুপুরে

আপডেট : ০৮ জুন ২০১৬, ০৯:৪৮
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। দুপুর দেড়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 
পাঁচ দিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে সৌদি আরব থেকে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। এ সফরের অর্জন ও সফলতা তুলে ধরার পাশাপাশি জাপান ও বুলগেরিয়া সফরের সার্বিক বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। গত ২৬-২৯ মে প্রধানমন্ত্রী জাপান সফর করেন। জি-৭ সম্মেলনের আউটরিচে অংশ নিতেই ছিল তার এই সফর। 
 
এর আগে গত ১৮ থেকে ২২ মে গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে বুলগেরিয়া সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।