গোড়ানে তালাবদ্ধ বাসায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০১৬, ১০:২৮
 
রাজধানীর দক্ষিণ গোড়ানে তালাবদ্ধ বাসায় অগ্নিদগ্ধ হয়ে সুফিয়া খাতুন (৮৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 
 
পূর্ব রামপুরা, বনশ্রী ও গোড়ান এলাকায় মঙ্গলবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এ কারণে বাসায় মোমবাতি জ্বালানোর সময় এই অগ্নি-দুর্ঘটনা ঘটে বলে মৃতের স্বজনদের ধারণা।